রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

পল্লবীর রামিসা হত্যা: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ভয়াবহ তথ্য ফাঁস

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল এবং পরে শ্বাসরোধে হত্যা করা হয়।ফরেনসিক বিশ্লেষণে আরও জানা যায়, হত্যার পর শিশুটির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল যা ঘটনাটিকে আরও নৃশংস করে তুলেছে।ঘটনার তদন্তে পাওয়া ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিভিন্ন আলামত সংগ্রহ করে দ্রুত তদন্ত এগিয়ে নেওয়া হয় এবং জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান জানান, চার্জশিট প্রস্তুত করা হয়েছে এবং রবিবারই আদালতে তা দাখিল করা হবে। তিনি আরও বলেন, অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বর্ণনা, সাক্ষ্য-প্রমাণ এবং অভিযুক্তদের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চার্জশিট জমা দেওয়ার পর দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পল্লবীর রামিসা হত্যা: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ভয়াবহ তথ্য ফাঁস