বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামে অবৈধ পোল্ট্রি ফার্মে অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি পোল্ট্রি ফার্মকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে প্রতিষ্ঠানটি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১৭ জুন) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আবাসিক এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘মালেকা পোল্ট্রি ফার্ম’ পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।এছাড়া স্থানীয় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ফার্মটি দ্রুত বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে অবৈধ পোল্ট্রি ফার্মে অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ