রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

রাজধানীসহ দেশজুড়ে চিরুনি অভিযান, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বাড়ি বাড়ি তল্লাশি ও চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য ঝটিকা মিছিল, নাশকতা ও সংঘাতের আশঙ্কায় গত কয়েকদিন ধরে রাজধানী ও বিভিন্ন জেলায় অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে একাধিক পুলিশ সূত্র।সূত্র অনুযায়ী, রাজধানীর সেগুনবাগিচা, উত্তরা, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন জেলা—কুষ্টিয়া, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ফেনী ও কুমিল্লায় রাতভর অভিযান চলছে।পুলিশ বলছে, ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোথাও গোপন বৈঠক বা নাশকতার প্রস্তুতির তথ্য পেলেই তল্লাশি চালানো হচ্ছে।এদিকে বিভিন্ন জেলায় রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে তল্লাশির অভিযোগও উঠেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি ও চেকপোস্টও বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীসহ দেশজুড়ে চিরুনি অভিযান, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে তল্লাশি