শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

রায়পুর থেকে নিখোঁজ ফাতেমা নূর অহি উদ্ধার, হবিগঞ্জে অভিযান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফাতেমা নূর অহিকে হবিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।র‍্যাব জানায়, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।ঘটনার বিবরণে জানা যায়, ফাতেমা নূর অহি (১৩) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের এম রহমানিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে মাদ্রাসায় যাওয়ার পথে একই এলাকার অটোচালক শাহিন হোসেন (২২) তাকে কৌশলে তার বোনের শ্বশুরবাড়িতে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ২৯ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালায়। এসময় নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফাতেমা নূর অহি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব চরপাতা গ্রামের জাকির হোসেনের মেয়ে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

রায়পুর থেকে নিখোঁজ ফাতেমা নূর অহি উদ্ধার, হবিগঞ্জে অভিযান