ডাক্তার দেখাতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ কুড়িগ্রামের নাছিমা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে মোছা. নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। পাঁচ দিন পার হলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।নিখোঁজ নাছিমা বেগম উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ২০২৬ বেলা সাড়ে ১১টার দিকে নাছিমা বেগম অটোরিকশাযোগে আন্দারীঝার হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি এবং তিনি বাড়িতেও ফেরেননি।নিখোঁজের সময় তাঁর পরনে ছাই রঙের বোরকা ও হিজাব ছিল বলে জানিয়েছে পরিবার।খোঁজ না পেয়ে উদ্বিগ্ন স্বজনরানাছিমা বেগম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। তবে কোথাও তাঁর সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নাছিমা বেগমের সন্ধান পেলে বা কোনো হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্য কোথাও তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।