নাসিরনগরে পাটক্ষেতে নিয়ে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী।যেভাবে ঘটনাটি ঘটেপারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা শেষ করে শনিপূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে কোলে তুলে নেয়। এরপর আলাকপুর লালমোহন সরকার প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত জানায়।শিশুটির দাদার বক্তব্য:"ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে আমরা তার শারীরিক কষ্টের কথা জানতে চাই। তখন সে জানায়, পান্না সরকার তাকে পাটক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতন করেছে।"পারিবারিক সূত্রে আরও জানা যায়, রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।পুলিশের বক্তব্য ও আইনি পদক্ষেপনাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ তৎপরতা শুরু করেছে এবং শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।