রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

১৮ ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ! নাসিরনগরে ফেসবুকে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে প্রায় ১৮ ঘণ্টা পর মাত্র ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা।ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ। পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, “সারাদেশে বিদ্যুতের যন্ত্রণা সহ্য করার মতো নাসিরনগরবাসীর মতো এত ধৈর্যশীল আর কেউ আছে বলে মনে হয় না ১৮ ঘণ্টা পর ১০ মিনিট!স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পর স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ আসায় তাদের দুর্ভোগ আরও বাড়ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সমস্যাকে কেন্দ্র করে নাসিরনগরের মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় গ্রাহকরা।

১৮ ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ! নাসিরনগরে ফেসবুকে ক্ষোভ