আল্লু আর্জুন নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ সীরাত কাপুর
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সীরাত কাপুর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। অভিনেতা আল্লু আর্জুনের জন্মদিন উপলক্ষে তার ব্যক্তিগত জেটে তোলা একটি ছবি শেয়ার করলে শুরু হয় ব্যাপক ট্রল ও সমালোচনা।ছবিটিকে কেন্দ্র করে কেউ কেউ তাদের বন্ধুত্বের প্রশংসা করলেও একটি অংশ কটাক্ষ করে সীরাত কাপুরকে আল্লু আর্জুনের সম্পত্তি বলে মন্তব্য করে, যা নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক ছড়িয়ে পড়ে।এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সীরাত কাপুর। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে নারীবিদ্বেষের কঠোর নিন্দা জানিয়ে বলেন, একজন নারী কখনোই কারও সম্পত্তি নয়।তিনি আরও লেখেন, নারী তার নিজস্ব সত্তা, পরিচয়, স্বপ্ন ও কণ্ঠস্বর নিয়ে একজন স্বাধীন ব্যক্তি। তাই সম্মানের সঙ্গে সমালোচনা বা প্রশংসা করার আহ্বান জানান তিনি।
মুম্বাইয়ে জন্ম নেওয়া সীরাত কাপুর অভিনয়ের পাশাপাশি কোরিওগ্রাফিতেও কাজ করেছেন। ২০১৪ সালে ‘রান রাজা রান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিনি একাধিক তেলেগু ও অন্যান্য ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।