অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানে মানবিক উদ্যোগ সেলাই মেশিন বিতরণ
রংপুরের গংগাচড়া উপজেলায় অস্বচ্ছল নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫–২৬ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। একটি সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়, এটি একটি পরিবারের আয়ের পথ ও আত্মনির্ভরতার সুযোগ তৈরি করতে পারে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা আমীর মো. নায়েবুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষমতায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।