নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আদালতে প্রেরণ
দিনাজপুরের খানসামা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি মো. সেফাউলকে (পিতা: মো. আজিজুল) গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, পাকেরহাট এলাকার বাসিন্দা মো. সেফাউলকে নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-১৩-এর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন হবে।খানসামা থানা পুলিশ আরও জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো সংবেদনশীল অপরাধের ক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।