মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

কমলনগরে মিথ্যা দলিল কাণ্ডে মোবাইল কোর্ট: ২ জনকে ১ মাসের কারাদণ্ড

আজ ১৭/০৬/২০২৬ তারিখে কমলনগর উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন নয়ন বেগম ও ইকবাল হোসেন, উভয়ের পিতা নূরনবী, ঠিকানা: চর ঠিকা, চর কাদিরা, কমলনগর। অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অফিসে নামজারি প্রক্রিয়ায় জমা দেওয়া দলিলে জালিয়াতির প্রমাণ মেলার পর দ্রুত মোবাইল কোর্ট বসানো হয় এবং আইনানুগভাবে রায় ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত জালিয়াতি, ভুয়া দলিল ও নামজারিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।

কমলনগরে মিথ্যা দলিল কাণ্ডে মোবাইল কোর্ট: ২ জনকে ১ মাসের কারাদণ্ড