সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বৃত্তি লাভ করে শিক্ষা অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে চাই।”তিনি আরও জানান, শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিশেষ প্রস্তুতির ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই কৃতিত্ব শুধু নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেনি, বরং জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়ের এ সাফল্য শিক্ষার মান, সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য