গঙ্গাচড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ যাচাই-বাছাই সম্পন্ন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে এই আয়োজন করা হয়।গত ২৮ ও ২৯ এপ্রিল উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে জেলা পর্যায়ে পাঠানোর জন্য নির্বাচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা সম্ভব। অন্যদিকে ইউএনও জেসমিন আক্তার বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার উত্থান ঘটবে।