রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

অভয়নগরের উন্নয়ন ভাবনায় নওয়াপাড়ায় ব্যতিক্রমী আলোচনা সভা

নওয়াপাড়ায় ঈদের আনন্দকে ভিন্নমাত্রায় উদযাপন করে অভয়নগরের উন্নয়ন, অগ্রযাত্রা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে এক ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের তৃতীয় দিনে নওয়াপাড়া ইনস্টিটিউট অফিস কক্ষে পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসারের স্বাগতিকতায় এ সভার আয়োজন করা হয়।অভয়নগরের উন্নয়ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এ সভায় অংশ নেন এলাকার ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, ব্যাংকার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য, প্রবাসী, সমাজসেবক ও শিক্ষার্থীরা।সভায় উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন রহমান, যশোর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইমরান গাজী, অভয়নগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার শেখ, রেফারি সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন, প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সেক্রেটারি মনজুর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।আলোচনা সভায় অভয়নগরে একটি নতুন সামাজিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য নাম, লক্ষ্য-উদ্দেশ্য ও গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে ভবিষ্যৎ কার্যক্রমকে পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে নিতে সাত সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ খায়রুল বাসারকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলমগীর হোসেন, নাসিম আল রিয়াজ, রাহিদ হোসেন রুদ্র, মুহিবুল্লাহিল মাহিদ ও মো. ফাইজুল কবীর।সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অভয়নগরের সামাজিক উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অভয়নগরের উন্নয়ন ভাবনায় নওয়াপাড়ায় ব্যতিক্রমী আলোচনা সভা