মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

ধামইরহাট সীমান্তে ভারতীয় পুশ-ইন সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে পুশ-ইনের সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ জুন) ১৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চকইলাম বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল তাকে হেফাজতে নেয়।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ অংশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।পরে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণে বিজিবি নিশ্চিত হয় যে আটক ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। বর্তমানে তিনি চকইলাম বিওপির হেফাজতে রয়েছেন।বিজিবি জানিয়েছে, তার প্রকৃত পরিচয় শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে। একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

ধামইরহাট সীমান্তে ভারতীয় পুশ-ইন সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক