বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

ধলডাঙ্গায় ২০তম ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজার ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ২০তম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে ধলডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ডাক্তার পাড়া ফুটবল একাদশ ও ধলডাঙ্গা বাজার ফুটবল একাডেমি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় উভয় দল লড়াই করলেও শেষ পর্যন্ত ধলডাঙ্গা বাজার ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ডাক্তার পাড়া ফুটবল একাদশ।তৃতীয় স্থান অর্জন করে ঝাল বাজার ফুটবল একাডেমি।খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে বড় খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছোট খাসি এবং তৃতীয় পুরস্কার হিসেবে রাজহাঁস প্রদান করা হয়।এছাড়া দর্শকদের জন্য ফ্রি লটারির আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগ করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী গোলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধলডাঙ্গায় ২০তম ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল