বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

রামিসা হত্যার ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবি ছাত্রী মজলিসের

শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস।বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি এ দাবি জানান।তিনি বলেন, দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিসের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। তারা শিশু, নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগের দাবি জানান।

রামিসা হত্যার ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবি ছাত্রী মজলিসের