শিশু নির্যাতন-ধর্ষণ নিয়ে উদ্বেগ, সামাজিক আন্দোলনের আহ্বান ফখরুলের
সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।তিনি লেখেন, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশুরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।ফখরুল আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও নাগরিক সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, শিশুদের নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎ নিরাপদ করা।
শেষে তিনি সবাইকে একসঙ্গে পরিবর্তনের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।