বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

পুকুরে ডুবে প্রাণ গেল গান গেয়ে ভাইরাল ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া তিন বছরের শিশু দ্বীপ শীলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে শিশুটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।দ্বীপ একই গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। স্থানীয় বাজারে চুল কাটার কাজ করে সংসার চালান তার বাবা।খোঁজাখুঁজির পর পুকুরে মিলল মরদেহপরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দ্বীপকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে।চাচার সঙ্গে ভিডিও করে পেয়েছিল জনপ্রিয়তাদ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন।কয়েক মাস ধরে চাচার সঙ্গে সৃজনশীল ভিডিওতে অংশ নিত ছোট্ট দ্বীপ। বিপ্লব শীলের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হতো শিশুটির গাওয়া গান ও মজার ভিডিও। শিশুসুলভ ভঙ্গিতে এলোমেলো কথায় গান গেয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেয় সে।বর্তমানে ওই ফেসবুক আইডিতে প্রায় দুই লাখ অনুসারী রয়েছে।দ্বীপের মৃত্যুতে শোকস্থানীয় সাংবাদিক মজিদ শেখ জানান, দ্বীপকে নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন তার চাচা বিপ্লব শীল। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অন্য কনটেন্ট নির্মাতারাও তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন তালুকদার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।যে বয়সে খেলাধুলা, হাসি-আনন্দ আর পরিবারের সান্নিধ্যে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই দ্বীপের এমন অকাল মৃত্যুতে শোকাহত স্বজনেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে পরিচিতি পাওয়া শিশুটির মৃত্যুতে ব্যথিত তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও।

পুকুরে ডুবে প্রাণ গেল গান গেয়ে ভাইরাল ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের