রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ

গাজীপুরে সাংবাদিকদের আয়োজনে মরহুমদের স্মরণে দোয়া মাহফিল

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া। ছবি : চেকপোস্ট

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে প্রয়াত সাংবাদিক ও তাদের স্বজনদের স্মরণে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বাদ আসর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এবং কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি মরহুম আব্দুল হামিদ খানসহ বিভিন্ন সদস্য ও তাদের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আবদুল ওহাব রিঙ্কু। এছাড়াও গাছা প্রেস ক্লাব ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত আব্দুল হামিদ খানের কর্মময় জীবন স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান সাংবাদিক সমাজে তাকে সম্মানিত করেছে।

আলোচনা সভা শেষে মাওলানা মুফতি ইয়াসিন আকন্দ গাজীপুরী ও মুফতি আবদুল হালিম দোয়া ও মিলাদ পরিচালনা করেন। পরে তবারক বিতরণ এবং এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

#দোয়া_মাহফিল #গাজীপুর #সাংবাদিক_ঐক্য_পরিষদ #মিলাদ #স্মরণসভা

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের আয়োজনে মরহুমদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে প্রয়াত সাংবাদিক ও তাদের স্বজনদের স্মরণে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বাদ আসর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এবং কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি মরহুম আব্দুল হামিদ খানসহ বিভিন্ন সদস্য ও তাদের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আবদুল ওহাব রিঙ্কু। এছাড়াও গাছা প্রেস ক্লাব ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত আব্দুল হামিদ খানের কর্মময় জীবন স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান সাংবাদিক সমাজে তাকে সম্মানিত করেছে।

আলোচনা সভা শেষে মাওলানা মুফতি ইয়াসিন আকন্দ গাজীপুরী ও মুফতি আবদুল হালিম দোয়া ও মিলাদ পরিচালনা করেন। পরে তবারক বিতরণ এবং এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত