বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা যুবকদের জন্য বড় সুযোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হবে।প্রশিক্ষণে অংশ নিতে কোনো ধরনের ভর্তি ফি লাগবে না। বরং প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হবে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে ৬০০ ঘণ্টার এই প্রশিক্ষণ। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন এবং মৌখিক পরীক্ষা ২১ জুন। পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। আগ্রহীরা আগামী ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা যুবকদের জন্য বড় সুযোগ