সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবির বিক্ষোভ থেকে এনসিপি দুইজন আটক

হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।জানা গেছে, বিদ্যুৎ সরবরাহের অনিয়ম ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে দুইজনকে হেফাজতে নেওয়া হয়। এনসিপি সমন্বয়ক মো: রাজু মিয়া (২৫)। হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে বিক্ষোভকারীরা দাবি করেন, বিদ্যুতের ভোগান্তির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান করে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবির বিক্ষোভ থেকে এনসিপি দুইজন আটক