মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

দিল্লি আন্দোলনে নতুন মোড়, বিজেপি মন্ত্রীর সঙ্গে সিজেপির ৩ বড় দাবি

দিল্লিতে NEET পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা।সোমবার (২০ জুলাই) নাড্ডার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেন।বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, তাদের উত্থাপিত বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরে আলোচনা করার আশ্বাস দিয়েছেন নাড্ডা।সরকারের কাছে সিজেপির ৩ দাবি১. সোনম ওয়াংচুকের মুক্তিআন্দোলনকারী সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে কোনো শর্ত ছাড়াই হাসপাতাল ও পুলিশি হেফাজত থেকে মুক্তির দাবি জানিয়েছে সিজেপি।২. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগNEET প্রশ্ন ফাঁস, পরীক্ষায় অনিয়ম ও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অথবা অপসারণ দাবি করেছে সংগঠনটি।৩. ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণপরীক্ষা সংক্রান্ত অনিয়মের কারণে মানসিক চাপে আত্মহারা হয়ে মৃত্যুবরণ করা পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিজেপি।‘বৈঠক ইতিবাচক’, দাবি সিজেপিরবৈঠক শেষে সিজেপি জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী তাদের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।অমিত শাহের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠকএদিকে আন্দোলনের উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ বৈঠক হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।প্রায় সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে চলমান ছাত্র আন্দোলন, রাজনৈতিক চাপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।দিল্লিতে একদিকে যখন বিক্ষোভ ও পুলিশের তৎপরতা চলেছে, অন্যদিকে কেন্দ্রীয় স্তরে শুরু হয়েছে ধারাবাহিক রাজনৈতিক আলোচনা।

দিল্লি আন্দোলনে নতুন মোড়, বিজেপি মন্ত্রীর সঙ্গে সিজেপির ৩ বড় দাবি