স্বামী নয়, গোবিন্দকে ‘ছেলে’ হিসেবে চান স্ত্রী সুনীতা
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা দীর্ঘদিন ধরেই বি-টাউনের অন্যতম পরিচিত দম্পতি হিসেবে আলোচিত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবন নিয়ে সুনীতার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সুনীতা জানান, তিনি গোবিন্দকে একজন আদর্শ ছেলে বা ভাই হিসেবে যেমন চান, স্বামী হিসেবে তিনি তাকে তেমনভাবে আবার বেছে নিতেন না। তার ভাষায়, “গোবিন্দ একজন ভালো মানুষ, ভালো ছেলে। কিন্তু স্বামী হিসেবে আমি যা চেয়েছিলাম, তা তিনি নন।”তিনি আরও বলেন, তিনি ঘুরে বেড়ানো, পার্টি করা ও বাইরে খেতে যেতে পছন্দ করেন, কিন্তু গোবিন্দ সবসময় পরিবারের দায়িত্ব ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। নিজের জন্য সময় বের করা তার জীবনে প্রায় ছিলই না বলেও মন্তব্য করেন সুনীতা।গোবিন্দকে নিয়ে অতীতে নানা গুঞ্জন ও আলোচনা থাকলেও সুনীতা বলেন, এসব বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ার কথায় গুরুত্ব দেন না। তার মতে, দাম্পত্য জীবনে বিশ্বাসই সবচেয়ে বড় বিষয়।চল্লিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এত বছর একসঙ্গে থাকার পর আলাদা হওয়ার কথা ভাবাও কঠিন। বরং এখন সম্পর্ককে সম্মান দিয়েই এগিয়ে যেতে চান।
সুনীতার এই মন্তব্য ঘিরে বলিউড অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।