গণঅধিকার পরিষদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিলেন দর্পণ চৌধুরী
গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন দর্পণ কুমার চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দর্পণ কুমার চৌধুরী জানান, গত ২৬ মে ২০২৬ তারিখে অনিচ্ছা সত্ত্বেও তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।পোস্টের সঙ্গে গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা কমিটির একটি নথিও প্রকাশ করেন তিনি। ওই নথিতে তার সাংগঠনিক পদ ও দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
তবে ইস্তফার পেছনে কোনো নির্দিষ্ট সাংগঠনিক বিরোধ বা অন্য কোনো কারণের কথা উল্লেখ করেননি দর্পণ চৌধুরী। তিনি ব্যক্তিগত কারণেই সংগঠন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।