শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

ফেসবুকে মিথ্যা প্রচার, বাগেরহাটে যুবদল নেতার জিডি

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।ভুক্তভোগী সুজন মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।তিনি আরও জানান, সম্প্রতি ভুয়া আইডি ব্যবহার করে এবং পরিবারের সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরবর্তীতে বিষয়টি সমাধান হলেও নতুন করে আবারও একই ধরনের প্রচারণা শুরু হয়েছে।সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে মিথ্যা প্রচার, বাগেরহাটে যুবদল নেতার জিডি