বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় নজিরবিহীন উত্তেজনা, থানায় অগ্নিসংযোগ পথে পথে জনতার ভিড়!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।এর আগে দিনভর ও সন্ধ্যায় এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে টুঙ্গিপাড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার পর থানার ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়ায় নজিরবিহীন উত্তেজনা, থানায় অগ্নিসংযোগ পথে পথে জনতার ভিড়!