শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

তেজগাঁওয়ে ডিএমপির অভিযান, ৩৪ জন গ্রেফতার আদালতে পাঠানো হলো আসামিদের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে এসব ব্যক্তিকে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে সংশ্লিষ্ট থানাভিত্তিকভাবে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জন এবং হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁওয়ে ডিএমপির অভিযান, ৩৪ জন গ্রেফতার আদালতে পাঠানো হলো আসামিদের