মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান কৃষক দল নেতা তাসেম আলীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসী, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তাসেম আলী।১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যে আদর্শ ও দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তা দেশের মানুষের মাঝে এখনও গভীরভাবে বিদ্যমান।তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের জন্য কাজ করে আসছে। নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে দলটি আজ ৪৮ বছরে পদার্পণ করেছে।তাসেম আলী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুভেচ্ছা বার্তায় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ১ সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান কৃষক দল নেতা তাসেম আলীর