শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপণ শুরু

বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুই হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এইচ এম খোদাদাদ হোসেন বলেন, পৌরসভার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপণ শুরু