শাকিব-বুবলীর কন্যার নাম প্রকাশ্যে এলো সুখবর
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার (৫ জুন) তিনি নিজের ফেসবুক পেজে কন্যাসন্তানের জন্মের বিষয়টি প্রকাশ করেন।বুবলী জানান, তাদের নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান। স্ট্যাটাসে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। তবে বিষয়টি তিনি প্রকাশ করেন কিছুদিন পর।উল্লেখ্য, শবনম বুবলী ও শাকিব খান ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান ছেলে শেহজাদ খান বীর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে। পরবর্তীতে ২০২২ সালে তারা সন্তান ও বিবাহের বিষয়টি প্রকাশ্যে আনেন।
নতুন সদস্য “শার্লিন খান”-এর আগমনে এখন উচ্ছ্বসিত ঢালিউড অঙ্গন ও ভক্তরা।