ঢাকা-৭ আসনের এমপি হামিদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সফরে উৎসবমুখর অভ্যর্থনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর সফরকালে পথিমধ্যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।সফরপথে এমপি হামিদুর রহমান হামিদ তার নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পুরো এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
স্থানীয় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে এই অভ্যর্থনা কর্মসূচিকে আরও বর্ণিল করে তোলেন।