রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

জমিয়তের ঢাকা মহানগর উত্তরে নতুন কমিটি, সভাপতি মকবুল-সম্পাদক নুর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তরের ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি মকবুল হোসাইন কাসেমী সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী সাধারণ সম্পাদক এবং মাওলানা তাহের সাঈদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।সম্মেলনে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।বক্তারা বলেন, জমিয়তের নীতি ও অবস্থান সবসময় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করা দলটির নৈতিক ও আদর্শিক দায়িত্ব।নেতারা জুলাই শহীদদের যথাযথ মূল্যায়ন, আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।এছাড়া কওমি মাদ্রাসাকে ঘিরে কটাক্ষমূলক বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জমিয়তের ঢাকা মহানগর উত্তরে নতুন কমিটি, সভাপতি মকবুল-সম্পাদক নুর