বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

তামাকজাত দ্রব্যের প্রচারণাা মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসন।বুধবার (১২ আগস্ট) ২০২৬ দুপুর ২টার দিকে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাইফুন্নাহার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রুনা আক্তার উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার মীনা বাজার সুপার শপে তামাকজাত দ্রব্যের প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ ধরনের প্রচারণা দণ্ডনীয় অপরাধ।জরিমানার অর্থ পরিশোধ না করলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক কোম্পানির আগ্রাসী প্রচারণা বন্ধে আইন আরও কঠোর করা হয়েছে।উল্লেখ্য, একই সুপার শপে এর আগেও তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।এবারের অভিযানে মীনা বাজার কর্তৃপক্ষকে পুনরায় আইন লঙ্ঘন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।অভিযানে তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠন ডাস (DAS), ডাব্লিউবিবি ট্রাস্ট (WBB Trust) এবং নাটাব (NATAB) সহযোগিতা করে। সংশ্লিষ্টরা জানান, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও আইনবহির্ভূত বিপণন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তামাকজাত দ্রব্যের প্রচারণাা মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা