বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

দিনাজপুরে চিকিৎসকদের নিরাপত্তা দাবিতে ড্যাবের মানববন্ধন

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।সোমবার (১৮ মে) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও অসদাচরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।তারা আরও বলেন, নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচি থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

দিনাজপুরে চিকিৎসকদের নিরাপত্তা দাবিতে ড্যাবের মানববন্ধন