বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন মাসের জন্য জ্বালানি তেলের মূল্য ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগস্ট মাসেও বহাল থাকবে।নতুন মূল্য অনুযায়ী, আগামী আগস্টজুড়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায়। এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল।

আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার