সুনামগঞ্জে ডিকেআইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কৃষকদের পাশে থাকার আহ্বান
সুনামগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।ডিকেআইবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিটু তালুকদার।এ সময় আরও বক্তব্য রাখেন সুজনের সেক্রেটারি প্রভাষক ফজলুল করিম সাঈদ, ডিকেআইবির সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক উমায়েদনুর, আঞ্চলিক কমিটির সদস্য মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ এমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে।তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে আত্মীয়স্বজন বা পছন্দের ব্যক্তিদের প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ বিষয়ে জেলার উপসহকারী কৃষি কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বা ধর্ম নয়, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরই তালিকাভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই লক্ষ্য সামনে রেখে সকলকে কৃষকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান।