মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে র‍্যাব-ডিসির যৌথ অভিযান, ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানিক দল।মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।অভিযানে আনিকা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবার মান, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যবস্থাপনা ও আইন মেনে পরিচালনার ক্ষেত্রে নানা অনিয়ম পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অবহেলা বা দায়িত্বহীনতার কারণে গ্রাহকের অর্থ, স্বাস্থ্য কিংবা জীবনহানির ঝুঁকি সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুনামগঞ্জে র‍্যাব-ডিসির যৌথ অভিযান, ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা