শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

জাতিসংঘে বড় জয়, মন্ত্রিসভার অভিনন্দন পেলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠকে বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।নির্বাচনে গোপন ব্যালটে মোট ১৯০ ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। কোনো ভোট বাতিল বা বিরত থাকার ঘটনা ঘটেনি।এই নির্বাচনী বিজয়কে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সরকার।আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ -এর ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। মন্ত্রিসভা মনে করছে, এই সাফল্য বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতি ও বৈশ্বিক নেতৃত্বের প্রতি আস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জাতিসংঘে বড় জয়, মন্ত্রিসভার অভিনন্দন পেলেন ড. খলিলুর রহমান