অনলাইনে মিলছে অগ্রিম টিকিট, ভিড় এড়াতে আগে কিনুন
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৪ মে) ২৪ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।আগামী ঈদযাত্রা সামনে রেখে ১৩ মে থেকে টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট।যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
এছাড়া রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) করা যাবে না।