জয়পুরহাট-নওগাঁ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।দলীয় সূত্র জানায়, বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
বৈঠকে দলের সাংগঠনিক বিষয়, তৃণমূলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতাদের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।