বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

আমার সন্তান এখন এতিমের মতো’ আদালতে আবেগঘন বক্তব্য জাহের আলভীর

রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন অভিনেতা জাহের আলভী। তিনি বলেন, তিনি জামিনের জন্য নয়, বরং নিজের সন্তানের দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছেন।আদালতে জাহের আলভী বলেন, আমি কাজে মনোযোগ দিতে চাই। অভিনয়ে ফিরতে চাই। আমার সন্তান তার মাকে হারিয়েছে। আমিও যদি না থাকি, তাহলে সে এতিমের মতো হয়ে যাবে। তাকে এখন সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটি পরিস্থিতির মধ্যে আছি, যেখানে বুঝতে পারছি না শোক পালন করবো নাকি মামলার আইনি প্রক্রিয়া সামলাবো।তিনি আরও বলেন, আমি বাঁচতে চাই আমার সন্তানের জন্য। এখন আমার সন্তানকে দেখভাল করার মতো আর কেউ নেই।স্ত্রী ইকরার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জাহের আলভী দাবি করেন, তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। তিনি বলেন, আমার ও ইকরার সম্পর্ক খুবই স্মুথ ছিল। আত্মহত্যার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সংসারে ছোটখাটো মনোমালিন্য সবার মধ্যেই থাকে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য নিয়েও বক্তব্য দেন তিনি। আলভীর দাবি, তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে।তিনি বলেন, আমি মিডিয়ায় কাজ করি। এখানে যেমন শুভাকাঙ্ক্ষী আছে, তেমনি হেটারও আছে। একটি এআই-জেনারেটেড মেহেদিওয়ালা ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। আসল ছবিটি আমার আইনজীবীর কাছে রয়েছে।এদিকে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে নেপাল সফরের প্রসঙ্গও উঠে আসে শুনানিতে। এ বিষয়ে জাহের আলভী বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি নায়িকাকে নিয়ে নেপালে গিয়েছি। অথচ আমি ছয়টি নাটকের শুটিংয়ের কাজে প্রডাকশন টিমের সঙ্গে সেখানে গিয়েছিলাম। সেখানে শুধু তিথি নন, পুরো প্রডাকশন ইউনিট উপস্থিত ছিল।উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে।

আমার সন্তান এখন এতিমের মতো’ আদালতে আবেগঘন বক্তব্য জাহের আলভীর