ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আব্দুল মোমেনের নির্বাচনী প্রচারণা
নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মো. আব্দুল মোমেন। তিনি বর্তমানে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।আব্দুল মোমেন জানিয়েছেন, এলাকার মানুষের পাশে থাকা এবং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তাঁর এই প্রার্থিতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনগণের সেবা করতে চান।ওয়ার্ডবাসীর জন্য তাঁর ৫ দফা অঙ্গীকার১. সার্বিক উন্নয়ন: ৮ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।২. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করা।৩. মৌলিক সেবা: শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নত স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।৪. কর্মসংস্থান সৃষ্টি: এলাকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে কাজ করা।৫. দুর্নীতি প্রতিরোধ: দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ও ঐক্য গড়ে তোলা।মেম্বার পদপ্রার্থী মো. আব্দুল মোমেন বলেন, “সততা, নিষ্ঠা ও জনগণের সেবায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।”তিনি জাহানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি ভোটারদের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।