বেড়ায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভা, দিবসটি উদযাপনে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।পাবনার বেড়া উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।এ সময় দিবসটির কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে দিবসটি উদযাপনের বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত করা হয়।