শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস, র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয়।আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন বিভাগের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভুরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস, র‍্যালি ও আলোচনা সভা