শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

ছাতকের জাউয়াবাজারে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন!

ছাতক উপজেলার জাউয়াবাজারে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ আছর জাউয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ, সুনামগঞ্জ -এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।বক্তারা সাম্প্রতিক সময়ে শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমা আক্তারের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি তোলেন।তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।বক্তাদের মতে, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাহবুবুল আলম সিজ্জুল, ইকবাল হোসেন তামিম, মাওলানা শিব্বির আহমদ ও মিজানুর রহমান আল আমিন।এছাড়া সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছাতকের জাউয়াবাজারে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন!