শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

কোরবানির মাংস প্যাকেট বিতরণে ২০০ শিক্ষার্থীদের ঈদ উপহার দিল জকসু

পবিত্র ঈদুল আজহায় ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু))।বৃহস্পতিবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জকসু কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের কোরবানির মাংসের প্যাকেট প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।শিক্ষার্থীরা জানান, বিভিন্ন কারণে যারা বাড়িতে যেতে পারেননি, তাদের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সহায়ক ও আনন্দদায়ক। জকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের পাশে থাকা এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।অনুষ্ঠানে জকসুর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্বে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে উপহার বিতরণের ঘোষণা দেওয়া হয়।

কোরবানির মাংস প্যাকেট বিতরণে ২০০ শিক্ষার্থীদের ঈদ উপহার দিল জকসু