বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

র‍্যাব-৯ এর অভিযানে ৩৩৭ কেজি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৩৭ কেজি ভারতীয় ফুচকা ও একটি সিএনজিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে।সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মো. মোশাররফ হোসেন (৩৭), আরফিননগর এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং মো. জিতু মিয়া (২৩), জামাইপাড়া এলাকার শান্তা মিয়ার ছেলে।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফুচকা সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।পরবর্তীতে তাদের দেখানো মতে প্লাস্টিকের বস্তা থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুচকা এবং একটি সিএনজি জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে জব্দকৃত আলামতসহ তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-৯ এর অভিযানে ৩৩৭ কেজি ভারতীয় ফুচকা জব্দ, আটক ২