রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

রিট খারিজ, নভেম্বরে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। ভোটার তালিকায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশন হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন বোর্ড।নির্বাচনের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ কিংবা আগামীকালের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।হাইকোর্টের রায়ে কাটল আইনি জটিলতাদীর্ঘ আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে গত ১২ অক্টোবর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার ডাকযোগে রায়ের অনুলিপি খুলনায় পৌঁছায়।রায়ে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ উল্লেখ করেন, আবেদনের মূল বিষয় ছিল ৮৯৮ জন সদস্যের অন্তর্ভুক্তি। বিষয়টি ইতোমধ্যে নির্বাচনী আপিল বোর্ড নিষ্পত্তি করেছে।আপিল বোর্ড কেসিসিআইয়ের ভোটার তালিকা থেকে ৬৯৭ জন সদস্যকে বাদ দিয়েছে। ফলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বিবেচিত হবেন না। আবেদনকারীদের আপত্তির বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হওয়ায় আদালত রিটটি খারিজ করে দেন।চূড়ান্ত ভোটার তালিকায় ১ হাজার ৭০৫ জননির্বাচনী আপিল বোর্ড বিতর্কিত ৬৯৭ জন নতুন সদস্যকে বাদ দিয়ে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকার ভিত্তিতেই খুলনা চেম্বারের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দুই দফা তারিখ পরিবর্তন, এরপর স্থগিতখুলনা চেম্বার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মে প্রথম দফায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২২ আগস্ট।পরে মামলার কারণে তফসিল সংশোধন করে ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবে নতুন সদস্য অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের হওয়ায় গত ২০ আগস্ট নির্বাচন স্থগিত করে নির্বাচন বোর্ড।নভেম্বরে ভোট আয়োজনের প্রস্তুতিখুলনা চেম্বারের বর্তমান প্রশাসক ও খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাঈদ মো. মনজুর আলম বলেন, উচ্চ আদালত রিটটি খারিজ করে দেওয়ায় কেসিসিআইয়ের নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন বোর্ডের সঙ্গে বৈঠক করে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হবে। আগামী নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।

রিট খারিজ, নভেম্বরে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন