ব্যবসা-বাণিজ্য প্রসারে দিনাজপুরে উন্নয়ন পরিকল্পনা আলোচনা
দিনাজপুরে ব্যবসা বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় শিল্প উন্নয়নের লক্ষ্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা বলেন, জেলার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে জেলা পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনাজপুরের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।সভাটি সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক শামীম কবির অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের একাধিক হুইপ ও সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।বক্তারা দিনাজপুরে শিল্পকারখানা স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।এর আগে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক মোঃ রাহবার কবির পিয়াল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।
সভায় জেলার ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দিনাজপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।